Tepantor

আশুগঞ্জে গ্যাস বিস্ফোরনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পরিবারকে জেলা প্রশাসকের অনুদান প্রদান

28 February, 2022 : 7:10 pm
আশুগঞ্জে গ্যাস বিস্ফোরনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পরিবারকে জেলা প্রশাসকের অনুদান প্রদান

তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গত ২২ ফেুব্রুয়ারী বাসায় গ্যাস বিস্ফোরনে অগ্নিকান্ডে একই পরিবারের ৪ জন সদস্যের মধ্যে এই পর্যন্ত ৩ জন মারা গিয়েছেন । আশঙ্কাজনক অবস্থায় মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছেন পরিবারের বর্তমানে একমাত্র সদস্য রেখা বেগম । আজ সোমাবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪ ঘটিকায়  জেলা প্রশাসক শাহগীর আলম নিহত স্কুল শিক্ষক মকবুলের স্ত্রীর সু-চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে নগদ ১ (এক) লক্ষ টাকা অনুদান প্রদান করেন।

এ সময় আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা  অরবিন্দ বিশ্বাস , প্রশাসনের অন্যান্য কর্মকর্তা সহ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি  মুন্সি সাব্বির আহাম্মদ উপস্থিত ছিলেন।

পরিবারের পক্ষ থেকে অনুদানের টাকা গ্রহণ করেন নিহতের দুই ভাই মো: নোয়াব মিয়া ও মো: রমজান মিয়া। তারা তাদের এই দুঃস্বময়ে প্রশাসনের এমন সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সময় জেলা কিন্ডারগার্টেন সভাপতি বলেন, নিহত মকবুল  হোসেন আশুগঞ্জ মাতৃছায়া কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা এবং আশুগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সম্পাদক ছিলেন। তার ও তার পরিবারের সদস্যদের নির্মম মৃত্যুতে আমারা গভীর ভাবে শোকাহত। আমরা তাদের পরিবারকে সার্বিক ভাবে সহযোগিতা করার চেষ্টা করছি। গতকাল বড় ছেলেটি মারা যাওয়ার পর আজ সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসক মহোদয়কে সার্বিক বিষয়টি তুলে ধরি এবং আহত ব্যাক্তির সু- চিকিৎসার লক্ষ্য জেলা প্রশাসকের কাছে সংগঠনের পক্ষ থেকে আবেদন করি, মাত্র কিছু সময়ের মধ্যে জেলা প্রশাসক মহোদয় বিকাল ৪ ঘটিকায় ১ ( এক ) লক্ষ টাকা নগদ অনুদান প্রদান করেন। জেলা প্রশাসকের এমন আন্তরিকতায় সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

নিহতদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের শরীফপুর গ্রামে। তাদের মৃত্যুর পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

এমএসএ/এসকে

 

 

 

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array