তেপান্তর আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মাদক-সন্ত্রাসবাদ মামলায় ম্যানহাটনের আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সোমবার (৫ জানুয়ারি) শুনানির সময় বিচারকের উদ্দেশ্যে মাদুরো বলেন, তিনি কোনো অপরাধ করেননি এবং তাকে তার নিজ দেশ থেকে জোরপূর্বক তুলে আনা হয়েছে।
শনিবার ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করে নিউইয়র্কে নিয়ে আসা হয়। সোমবার সশরীরে আদালতে হাজির করা হলে মাদুরোর স্ত্রীও তার বিরুদ্ধে আনা মাদক সংক্রান্ত অভিযোগ অস্বীকার করেন।
শুনানি চলাকালীন বিচারক অ্যালভিন হেলারস্টাইন অভিযোগপত্র পাঠ করলে মাদুরো স্পষ্টভাবে তা প্রত্যাখ্যান করেন। তিনি আদালতে বলেন, “আমি আমার দেশের বৈধ প্রেসিডেন্ট। আমাকে অপহরণ করে এখানে নিয়ে আসা হয়েছে।” মাদুরোর আইনজীবী জানিয়েছেন, আপাতত তারা জামিনের আবেদন না করলেও ভবিষ্যতে আইনি পথে তা করার সুযোগ রাখছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আদালত মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আগামী ১৭ মার্চ। প্রেসিডেন্ট মাদুরোকে আটকের পর ভেনেজুয়েলার শাসনভার নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে বিশ্বজুড়ে ব্যাপক ভূ-রাজনৈতিক উত্তজনা তৈরি হয়েছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics