তেপান্তর রিপোর্ট: গরিব ও ছিন্নমূল মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলো ফেইসবুক ভিত্তিক সামাজিক সংঘঠন “বাউনবাইরার বিদেশি”। মঙ্গলবার রাতে বিভিন্ন গরিব মানুষের বাড়ি গিয়ে ও রেলওয়ে স্টেশনসহ ফুটপাতে ঘুমিয়ে থাকা মানুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় ব্রাহ্মনবাড়িয়া শহরের বিভিন্ন পাড়া-মহল্লার অসহায় গরীব প্রায় শতাধিক পরিবারের কাছে সংগঠনের প্রতিষ্ঠাতা আসাদুজ্জামান আসাদ নিজে গিয়ে পৌঁছে দিয়েছেন এই শীতবস্ত্র ।
শেষে ব্রাহ্মনবাড়িয়া রেলওয়ে ষ্টেশনে ঘুমন্ত মানুষের গায়ে জড়িয়ে দিয়েছেন কম্বল।
গ্রুপ বাউনবাইরার বিদেশির এই আয়োজন সফল করার জন্য শীতবস্ত্র বিতরণ কাজে সহযোগিতা করেছেন গ্রুপ বাউনবাইরার বিদেশির অন্যতম সদস্য শাহাদাৎ শোভন, হিমেল,জিদনি,ফয়সাল, সানা বাবু,সীমান্ত খোকন,ইবাদত,জাকির সহ অনেকেই।
প্রশংসনীয় এই উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়নে সাহায্য করেছেন গ্রুপ উপদেষ্টা আনোয়ার হোসেন, এডমিন- কাজল,রিয়াজ,নাজমা,মারজিন,জুহা আঞ্জুম ও মডারেটর বেলাল,সিজান,হেলেনা, অভি,রনি,রবিন জয় সহ গ্রুপের অন্যতম দাতা সদস্যরা।
গ্রুপের সবাইকে শীত ইভেন্ট সফল করার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন গ্রুপ প্রতিষ্ঠাতা এডমিন ই.এম.আসাদুজ্জামান আসাদ।
এ প্রসঙ্গে আসাদ বলেন, শীতবস্ত্র বিতরণ মূলত অতীতের মতোই গ্রূপ “বাউনবাইরার বিদেশি”র একটি ক্ষুদ্র মানবিক প্রয়াস। আমরা প্রতি বছরই এটা করে আসছি। এর মাধ্যমে শীতে মানুষের কষ্ট কিছুটা ভাগাভাগি করতে চাই আমরা। ভবিষ্যতে এরকম মানবিক কাজ আরো বৃহৎ পরিসরে করার ইচ্ছা আছে আমাদের।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics