আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস বা এমএফএস (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) মাধ্যমে লেনদেনের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না।
আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক থেকে এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। আজ রাত থেকেই এই নতুন সীমা কার্যকর হবে এবং আগামী ১২ ফেব্রুয়ারি (ভোটের দিন) মধ্যরাত পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, নির্বাচনকালীন আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অর্থ প্রবাহ ঠেকাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, কোনো গ্রাহক তার এমএফএস অ্যাকাউন্ট থেকে দিনে ১০ হাজার টাকার বেশি পাঠাতে বা গ্রহণ করতে পারবেন না। দেশের সব মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানকে অবিলম্বে এই নির্দেশনা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ভোটের আগে তৃণমূল পর্যায়ে অর্থ লেনদেনের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার আশঙ্কা থেকে এই অস্থায়ী সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি থেকে পুনরায় লেনদেনের সীমা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics