মিজানুর রহমান: এক ঝাঁক তরুণ বাংলাদেশী ওমানের মাটিতে ক্ষতিগ্রস্ত ওমান প্রবাসী বিভিন্ন সমস্যায় জর্জরিত এবং নিরুপায় প্রবাসীদের পাশে ছায়া হয়ে দাঁড়াতে চান। এই শপথ সামনে রেখে আর্ত মানবতার কল্যাণে ’বাংলাদেশ হেল্প ফাউন্ডেশন ‘ নামে একটি সংগঠনের আবির্ভাব করেন।
এ উপলক্ষে ৩০ শে জানুয়ারি বৃহস্পতিবার রাতে ওমানের মাটিতে দোফার সালালাহ আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আজিজ রুবেন এই কমিটি ঘোষণা করেন।
এই কমিটিতে সুলেমান মজুমদারকে উপদেষ্টা করে , সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম, কাজী আমানকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়।
সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহান, সহ-সভাপতি মোঃ হেলাল, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রহিম উল্লাহ ও মোঃ পারভেজ, সাংগঠনিক সম্পাদক কাজী শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ ও মোঃ বশর, প্রচার সম্পাদক আবু আব্দুল্লাহ জিহাদ, উপ প্রচার সম্পাদক মোহাম্মদ আলম, অর্থ সম্পাদক মোঃ একরামুল হক, সহ অর্থ সম্পাদক শাহজাহান প্রমুখ। ওমানে বসবাসরত সকল বাংলাদেশী প্রবাসী সহযোগিতা কামনা করেন উক্ত কমিটির সাধারণ সম্পাদক।
মানব কল্যাণে সর্ব অবস্থায় পাশে থাকার চেষ্টা করব বলে কমিটির অঙ্গীকার।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics