Tepantor

নির্বাচনে ভোট চুরি নয়, ডাকাতি হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

16 February, 2026 : 7:50 pm

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “নির্বাচনে ওরা শুধু ভোট চুরি করেনি, বরং ডাকাতি করেছে।” সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সারাদেশে নির্বাচন পরবর্তী সহিংসতা, নির্যাতন ও হত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্য এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, জনগণের ম্যান্ডেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ‘ভোট ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, রাজপথে থেকে জনগণের প্রতিটি ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নেওয়া হবে।

তিনি আরও জানান, দুর্নীতিবাজদের রুখতে এবং জনস্বার্থ রক্ষায় একটি শক্তিশালী ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করা হবে। বিশেষ করে পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে তারা সক্রিয় ভূমিকা পালন করবেন। এছাড়া ওসমান হাদি হত্যার দ্রুত বিচার এবং গণভোটে অনুমোদিত ‘জুলাই সনদ’ অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান তিনি।

সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা নির্বাচন কমিশনকে পক্ষপাতহীন ভূমিকা পালনের আহ্বান জানান এবং সহিংসতা বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array