আল আমিন:: মুজিব বর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর বাড়িতে সোমবার ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ শাহজাহান তালুকদার।
প্রকৌশলী সহকারী জেনারেল ম্যানেজার মোঃ নূরে আলম। এই সময় জেনারেল ম্যানেজার মোঃ শাহজাহান তালুকদার গ্রাহকদের সাথে পল্লী বিদ্যুৎতের সুবিধা অসুবিধা সহ বিভিন্ন দিক দিয়ে আলোচনা করেন। তিনি তার বক্তব্যে নিরাপদ ও পরিমিত বিদ্যুৎ ব্যবহার এবং নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করতে গ্রাহকদের কে আহবান জানান।
জেনারেল ম্যানেজার আরো বলেন, আপনারা যে কোন সেবা পেতে সরাসরি অফিসের সাথে যোগাযোগ করবেন তাতে করে হয়রানী মুক্ত সেবা পাবেন এবং দালাল চক্রের কাছে জিম্মি হবেন না।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics