Tepantor

ব্রাহ্মণবাড়িয়ায় পর্যায়ক্রমে ইমামদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছেন অ্যাড:মাহবুবুল আলম খোকন

5 May, 2020 : 4:57 pm

আসাদুজ্জামান আসাদঃ ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর পৌর এলাকার সকল মসজিদের  ইমামগণের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছেন বাংলাদেশ আওয়ামীলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অ্যাড:মাহবুবুল আলম খোকন। মঙ্গলবার(৫মে) সকাল থেকে দুপুর অব্দি পৌর এলাকার ৫টি ওয়ার্ড এর শতাধিক মসজিদের ইমামের কাছে নিজে গিয়ে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেন তিনি।

ইফতার সামগ্রী পৌঁছে দেয়ার সময় করোনা প্রাদুর্ভাব থেকে মুক্তি লাভের জন্য এবং দেশবাসীর জন্য প্রতিটি মসজিদে ইমামদের মাধ্যমে দোয়া পড়ানো হয়।

প্রতি প্যাকেটে ছিল চাল,আটা,মুড়ি,বুট,চিনি,খেজুর, তেল

অ্যাড:মাহবুবুল আলম তেপান্তর কে জানান, দেশে নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও ৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরীর দিক নির্দেশনায় বাংলাদেশে করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই করোনাপীড়িত অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছি।আমার পৌর এলাকার হাজারো মানুষ মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শেষে বর্তমানে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়া বিভিন্ন মসজিদের ইমামগণের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। তাই প্রতি বছর রমজানে আমার আয়োজিত ইফতার পার্টির পরিবর্তে, এইবার পৌর এলাকায় অবস্থিত ২৩৩ টি মসজিদের ইমামের পরিবারকে ইফতার সামগ্রী রমজানের উপহার হিসেবে তাদের হাতে পৌঁছে দিচ্ছি।এখন অব্দি ৮টি ওয়ার্ডের প্রায় দুই শতাধিক ইমামের কাছে পৌঁছানো হয়েছে। বাকি ওয়ার্ড গুলাতেও এক-দুইদিনের ভিতর পৌঁছে দেয়া হবে ইনশাআল্লাহ।

অ্যাডঃ মাহবুবুল আলম খোকনের এই উদ্যোগের প্রশংসা করে বিভিন্ন মসজিদের ইমাম সাহেব বলেন,করোনা ভাইরাস আগমনে মানুষের সুরক্ষায় মসজিদে মুসল্লিদের নামাজ পড়া বন্ধ করে দিয়েছে সরকার।এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় গরীব/মধ্যবিত্তদের সাহায্য দেয়া হচ্ছে সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠান থেকে।কিন্ত আমাদের কথা ভুলেই গিয়েছিল সবাই।খোকন ভাইয়ের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। আল্লাহতালা ওনার মত মহৎ মনের মানুষ গুলাকে ও দেশের সকল মানুষকে সুস্থতা দান করা এবং করোনা প্রাদুর্ভাব দূর করার জন্য আমরা সর্বদা নামাজ পড়ে দোয়া করে যাচ্ছি।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array