মোঃ রেজাউল: ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট,সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ফার্মাসিস্ট করোনায় আক্রান্ত হয়েছেন।
এরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আমিন ও সদর হাসপাতালের ফার্মাসিস্ট ইনসার্চ মোহাম্মদ গোলাম সারওয়ার।
শনিবার রাতে সিভিল সার্জন অফিসে আসা পিসিআর রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে।
এছাড়াও একই আদালতের বেঞ্চ সহকারী শরিফ নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ।
তিনি জানান, নমুনা পরীক্ষা পর শনিবার রাতে আসা রিপোর্টে ৫৮ জনের পজিটিভ আসে। এর মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আমিন, বেঞ্চ সহকারী শরিফুর ও সদর হাসপাতালের ফার্মাসিস্ট ইনচার্জ
মোহাঃ গোলাম সারওয়ার পজিটিভ আসে। তারা বর্তমানে আইসোলেশনে আছেন।
এদিকে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৭৮ জনে। এরমধ্যে মারা গেছেন ২০ জন। সুস্থ হয়েছেন ২৫২ জন ও আইসোলেশনে রয়েছেন ৮৬২ জন।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics