Tepantor

ওএমএস কেলেংকারীতে আলোচিত আওয়ামীলীগ নেতা শাহআলম পেল সমাজসেবা পুরস্কার

3 January, 2021 : 12:48 am

তেপান্তর রিপোর্ট: করোনা কালে আলোচিত সমালোচিত সেই আ.লীগ নেতা শাহআলম সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক (পুরস্কার) পেয়েছেন।

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমাজসেবা বিভাগ থেকে এ সম্মাননা দেওয়া হয়।

জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য সম্পাদক মোঃ শাহআলম করোনা পরিস্থিতিতে সরকারের দেয়া বিশেষ ওএমএস কেলেংকারীতে আলোচিত হন। জেলা শিল্প ও বনিক সমিতির পরিচালক পদে থাকা এই নেতা ভিক্ষুক, ভবঘুরে শ্রেনীর লোকজনের বদলে নিজের স্ত্রী, কন্যাসহ ১৩ স্বজনের নাম তালিকাভূক্ত করেন। একজন ওএমএস ডিলার হয়ে এই অনিয়মে জড়িত হওয়ায় গত বছরের মে মাসে তার ডিলারশীপ বাতিল করে জেলা ওএমএস কমিটি।

টিসিবি’র ডিলার হিসেবেও ভোক্তাদের বঞ্চিত করার অভিযোগ ছিলো তার বিরুদ্ধে।
করোনা পরিস্থিতিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট (জেলা প্রশাসনের সহকারী কমিশনার) সন্দ্বীপ তালুকদারের নেতৃত্বে শহরের কাউতলী মসজিদপাড়ার লোকমান হোসেনের(৪৫) দোকান সংলগ্ন বাসায় অভিযান চালিয়ে টিসিবি’র মালামাল পাওয়া যায়।

তার বাসা থেকে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ২৪ বস্তায় থাকা ১২’শ কেজি চিনি, ৪বস্তা (২’শ কেজি)মশুরী ডাল এবং ৩ বস্তায় থাকা দেড়শো কেজি ছোলা বুট।

ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের পদ দখলে নিয়ে অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে এই নেতার বিরুদ্ধে। তিনি ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের সর্বশেষ কার্যকরী কমিটির সাধারন সম্পাদক। সর্বোচ্চ ব্যবসায়িক সংগঠন এফবিসিসিআই’র সদস্য পদও রয়েছে তার। জেলা রেস্তোরা মালিক সমিতির নেতা হিসেবে ব্যবসায়িক বিভিন্ন সংগঠনে জায়গা করে নিলেও তার নিজের কোন হোটেল-রেস্তোরা না থাকার অভিযোগ রয়েছে। তারপরও তিনি জেলা রেস্তোরো মালিক সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক পদ আগলে রেখেছেন বেশ ক’বছর ধরে। জেলা ক্রীড়া সংস্থার সদস্য, জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাধারন সম্পাদক, সুইড ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং কাউতলী শহীদ লুৎফুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির পদও তার দখলে। এইচএসসি পাশ হয়ে তিনি এই পদ দখল করে রেখেছেন। জেলা জামে মসজিদ কমিটির যুগ্ম সম্পাদক পদেও রয়েছেন তিনি। নিজ গ্রাম কাউতলীর ঈদগাহ মাঠের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক, কাউতলী কবরস্থান কমিটির সাধারন সম্পাদক শাহআলম। আর তাতেই অনিয়মে বেপড়োয়া হয়ে উঠেন।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array