Tepantor

ইতালী আওয়ামীলীগ নেতা আলী আহম্মদ ঢালীর মৃত্যুতে আওয়ামীলীগ নেতা মঈনুল ইসলামের শোক

19 October, 2021 : 9:22 pm

তেপান্তর রিপোর্ট: ইতালী আওয়ামী লীগের প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব ইতালী আওয়ামী লীগের সহ সভাপতি, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা সকলের অত্যন্ত শ্রদ্ধার আর ভালবাসার মানুষ আলী আহম্মদ ঢালীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইতালীর আওয়ামীলীগ নেতা মঈনুল ইসলাম। ১৯ অক্টোবর ২০২১ বেলা ১:৩০ টায় ইতালীর একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন আহাম্মদ ঢালী।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

ইতালী আওয়ামীলীগ নেতা মঈনুল ইসলাম বলেন, বর্ষিয়ান এই নেতার মৃত্যুতে ইতালী আওয়ামীলীগ একজন যোগ্য অভিবাবক হারালেন। মরহুম আলী আহম্মদ ঢালীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
মহান আল্লাহ পাক মরহুম আলী আহম্মদ ঢালীকে জান্নাত নসীব করুন- আমিন।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array