তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া শহরে দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মিছিল করেছে শহরের মধ্যপাড়ার লোকজন। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১টায় শহরের মধ্যপাড়া থেকে সদর থানার গেইট পর্যন্ত মিছিলটি করেছেন স্থানীয়রা। এসময় অন্তত দুইশ লোকের অংশগ্রহণে এই মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলকারীদের সাথে কথা বলে জানা গেছে, মধ্যপাড়ার শান্তিবাগ এলাকার মৃত রফিকের ছেলে ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হৃদয় (২৭) দীর্ঘ তিন বছর যাবৎ মাদক ব্যবসা করে আসছে। তার গডফাদার হলো সাবেক ছাত্রলীগ নেতা কাজীপাড়ার মেহেদী হাসান লেনিন। গত ১৮ ফেব্রুয়ারি মধ্যপাড়ার শান্তিবাগ এলাকায় ইমরান নামে এক মাদক ব্যবসায়ী প্রকাশ্যে মাদক বিক্রি করছিলো। তখন ওই এলাকার ইলিয়াস চৌধুরী, যুব পঞ্চায়েত কমিটির সেক্রেটারি সুমন আহমেদ ও যুব পঞ্চায়েত কমিটির সভাপতি মনির হোসেন নামাজে যাওয়ার সময় মাদক বিক্রির ঘটনা দেখতে পেয়ে বাধা দেন। তখন ইমরান ফোন করে অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিষয়টি জানায়। তখন মেহেদী হাসান লেনিন ও হৃদয়সহ ১৫/১৬ জনের একটি দল দেশীয় অস্ত্রসস্ত্রসহ ইলিয়াসের বাড়িতে ঢুকে হামলা চালায়। এসময় হৃদয়ের আপন বড় চাচা তাজুল ইসলাম (৬৫) হৃদয়কে বাধা দিতে গেলে লেলিনের নির্দেশে হৃদয় ও তার দলবল এলোপাথাড়ি হামলা চালায়। এসময় হৃদয়ের ঘুষিতে চাচা তাজুল ইসলামের একটি দাত পড়ে যায়, এবং তার আরেক চাচা শফিকুল ইসলাম সহ মাদক বিক্রিতে বাধা দানকারীদেরও পিটিয়ে আহত করে। পরে এলাকার সাধারণ মানুষ এসে তাদের প্রতিহত করেন।

এব্যপারে জানতে চাইলে মর্যপাড়া এলাকার বাসিন্দা ও জেলা যুবলীগ নেতা এহতেশাম জনি জানান,মাদক নিয়ে দীর্ঘদিন যাবৎ আমাদের এলাকায় অস্থির পরিস্থিতি বিরাজ করছে। কিছুদিন আগে দুই মাদক ব্যবসায়ীর ঝামেলায় দেশীয় অস্ত্রসস্ত্রসহ মহড়া দেয় মাদক ব্যবসায়ীরা, যার একটি ভিডিও ফুটেজ ইতোমধ্যে ফেইসবুকে ভাইরাল হয়েছে। ওইদিনই দুই মাদক ব্যবসায়ীকে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে। কিন্তু ওই মিছিলে যারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মহড়া দিয়েছে তাদের কাউকে গ্রেফতার করেনি পুলিশ। যার প্রেক্ষিতে মাদক ব্যসায়ীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। যার ফলশ্রুতিতে এখন এই ঘটনা ঘটেছে। মানুষ বাধ্য হয়ে এখন মিছিল করেছে এবং গণসাক্ষর নিয়েছে।
এসকে
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics