ধাতুরপহেলা প্রবাসী সমাজ কল্যান পরিষদ দরিদ্রদের মাঝে নগদ ৬৮ হাজার টাকা বিতরণ করেছে
16 March, 2022 : 9:26 pm

আশরাফুল মামুন: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ধাতুর পহেলা প্রবাসী সামাজ কল্যাণ পরিষদের উদ্যোগে একদিনের মিনি ফুটবল টুর্নামেন্টের আয়েজন ও অসহায় পরিবারের মাঝে প্রায় ৬৮ হাজার টাকার আর্থিক অনুদান দেওয়া হয়েছে । মঙ্গলবার বিকেলে উপজেলার মোগড়া ইউপির ধাতুর পহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে এলাকার অসহায় পরিবার কে আর্থিক সহায়তা এবং স্থানীয় কবরস্থানের উন্নয়নের জন্য আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
পাড়া ফুটবল দল।
ক্রীড়া ভাষ্যকার খোরশেদ আলম বাবুর সঞ্চালনায় এতে
সভাপতিত্ব করেন, স্থানীয় ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩নং মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মতিন, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মোগড়া ইউনিয়নের সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মিনা বেগম, ক্রীড়া সংগঠক রানা হাকিম সহ আরো অনেকে।
এসময় ধাতুরপহেলা প্রবাসী সমাজকল্যান পরিষদের উদ্যেগে মালয়েশিয়ায় মৃত্যু মৃত্যুবরণকারী অত্র গ্রামের ইমরান মিয়ার পরিবার কে নগদ ২৫ হাজার টাকা এবং ১০ হাজার টাকা করে ইমামদের ভাতা প্রদান সহ স্থানীয় কবরস্থানের উন্নয়নের জন্য ১৮হাজার টাকা আর্থিক সহায়তা করা হয়েছে। এছাড়াও দুরারোগ্য রোগে আক্রান্ত এলাকার হেবজো মিয়ার মেয়েকে ৫ হাজার টাকা, ক্যান্সারে আক্রান্ত শিশু জামেলার চিকিৎসার জন্য ৫হাজার টাকা ও আরো একটি দরিদ্র পরিবারকে ৫হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন ধাতুর পহেলা উত্তরপাড়া ফুটবল দল বনাম দক্ষিন পাড়া ফুটবল দল। এতে ট্রাইবেকারে ২-১গোলে জয় লাভ করে উত্তর পাড়া।
পরে অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট ও খেলায় রানারআপ দলের হাতে রানারআপ ট্রফি এবং চ্যাম্পিয়ন দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন উপস্থিত আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোগড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এমএ মতিন সহ আমন্ত্রিত অতিথিবৃন্দরা ধাতুর পহেলা প্রবাসী কল্যাণ পরিষদের এই সমাজকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Array