Tepantor

অবশেষে মুক্তি পেলেন জেল থেকে নির্বাচিত ইউপি চেয়ারম্যান মনিরুল

17 May, 2022 : 7:57 pm

তেপান্তর রিপোর্ট: দীর্ঘ এগারো মাস কারাভোগের পর অবশেষে জেল থেকে মুক্তি পেলেন ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মনিরুল ইসলাম। এর আগে তিনি জেল থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। মঙ্গলবার (১৭মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) জেল থেকে প্যারোলে মুক্তি নিয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমের কাছে শপথ পাঠ করেন।

উল্লেখ্য, গত বছরের ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের কর্মী-সমর্থকেরা হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতা চালান। এসব সহিংসতার ঘটনায় ১৪টি মামলায় মনিরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত বছরের ২১ জুন তাঁকে পুলিশ গ্রেপ্তার করে। এর পর থেকেই তিনি বন্দী। কারাগারে থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মনিরুল। তাঁর পক্ষে পরিবারের সদস্যরা ও দলীয় নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণা চালান। ৩৯৬১ ভোট পেয়ে মনিরুল ইসলাম নির্বাচিত হন।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array