Tepantor

ব্রাহ্মণবাড়িয়ায় দুই অস্ত্র কারবারি গ্রেপ্তার

25 August, 2022 : 5:13 pm

তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ায় মান্না (২৫) ও শফিউল আলম ওরফে সাগর (২৪) নামে দুই অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার রাতে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তার মান্নার কাছ থেকে ১টি বিদেশি রিভলবার এবং সাগরের কাছ থেকে সাড়ে ৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মান্না ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার খৈয়াসার গ্রামের মৃত শামসু মিয়ার ছেলে এবং শফিউল আলম প্রকাশ সাগর কাজীপাড়া মৌলভী হাটির সামসু উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব ভৈরব ক্যাম্প থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদে বুধবার গভীর রাতে ঘাটুরা গ্রামের লতিফিয়া জামে মসজিদের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১টি বিদেশি রিভলবার এবং সাড়ে ৮ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array