Tepantor

সু-পথে চলতে বলায় চাচা-ভাতিজার দ্বন্ধ, ভাতিজা ছাত্রলীগ নেতা আহত

17 September, 2022 : 9:32 pm

তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া শহরে মধ্যপাড়া এলাকায় সু পথে চলা ও মাদক ব্যবসা বন্ধ করতে বলায় চাচা-ভাতিজার মধ্যে দ্বন্ধে ভাতিজা ছাত্রলীগ নেতা আশিকুর রহমান হৃদয় আহত হয়েছেন। ১৫ সেপ্টেম্বর আনুমানিক রাত ৮টায় মধ্যপাড়ার শান্তিভাগ এলাকায় তাদের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। এঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে।

হৃদয়ের মা ঘটনার পর  হৃদয়ের চাচা শফিকুল ইসলামসহ ১৪ জনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করেছেন। আসামিরা সবাই তার আপন চাচা, চাচাত ভাই ও আত্নীয় স্বজন। অনুসন্ধান করে আরো জানা গেছে, এর আগেও হৃদয়ের মাদক ব্যবসা বন্ধ করার জন্য শফিকুল ইসলাম সহ তার আত্নীয় স্বজনরা মাদক বিরোধী মিছিল, মামলা সহ স্বারকলীপি প্রদান করে। এর ভিত্তিতে হৃদয়ের বিরুদ্ধে ওয়ারেন্ট হলেও তাকে গ্রেফতার করেনি পুলিশ। যার সূত্র ধরেই গত ১৫ই সেপ্টেম্বর এই ঘটনা ঘটে।

এ ব্যাপারে হৃদয়ের চাচাতো ভাই ও শান্তিভাগ পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সুমন আহমেদ জানান, দীর্ঘদিন যাবত হৃদয় মাদক সেবন ও মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় এলাকায় আমাদের বংশের মান-সম্মান হানি হচ্ছে। তাই তাকে শফিক কাকা এই পথ থেকে সড়ে আসতে বললে সে ছাত্রলীগের পদ-পদবির দাপট দেখিয়ে তার মাদক ব্যবসা চলমান রাখে। এই ব্যাপারে এলাকার ওয়ার্ড কমিশনার সহ সবাইকে আমরা অবগত করলেও তাকে এই রাস্তা থেকে সরিয়ে আনতে না পারায় এবং তার অত্যাচার সহ্য করতে না পারায় সবশেষে আমরা তার বিরুদ্ধে মামলা, মিছিল সহ স্বারকলিপি জমা দেই। আমরা এইগুলা করায় সে একবার আমার এক চাচার ঘরে আগুন লাগিয়ে দেয়। তারপর তার নামে আবার মামলা দিলে সেই মামলার ওয়ারেন্ট হয়, কিন্তু ছাত্রলীগের পদ থাকায় ও পুলিশের সাথে তার সখ্যতা থাকায় পুলিশ তাকে গ্রেফতার করেনি। বৃহঃস্পতিবার সন্ধ্যায় হৃদয়ের মাদক ব্যবসায়ী সহকর্মীরা বাড়ির সামনে দাঁড়িয়ে আমাদের উদ্দেশ্যে করে গালাগালি করতে থাকলে বাড়ির ছোট ছেলেরা তাদের সাথে তর্কে জড়িয়ে পড়ে। পরে হৃদয় সহ তারা তাদের মারতে শুরু করলে আমরা সবাই তাদের বাচিঁয়ে আনতে গেলে সেখানে হাতাহাতি হয়। এ সময় হৃদয় কিভাবে আহত হয়েছে আমরা জানিনা।

এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সোহরাব হাসান বলেন, হামলার ঘটনা শুনেছি এবং থানায় এজহার জমা হয়েছে। এই ঘটনায় দুইজনকে আটকও করা হয়েছে। তিনি আরো বলেন, এইটা পারিবারিক ঝামেলা থেকে হয়ে থাকতে পারে বলে ধারণা করছি। কারণ এর আগেও তাদের মাঝে একাধিকবার হামলা-মামলার ঘটনা ঘটেছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array