মুফতী মোহাম্মদ এনামুল হাসান : ইসলামী ঐক্যজোট ব্রাক্ষণবাড়ীয়া জেলা শাখার এক সাংগঠনিক সভা শনিবার বাদ আসর জোটের অস্থায়ী কার্যালয়ে জেলা সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ ইদ্রিস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে জেলা সাধারণ সম্পাদক মুফতী বোরহান উদ্দিন কাসেমী, যুগ্ম সম্পাদক মুফতী মোহাম্মদ এনামুল হাসান, যুগ্ম সম্পাদক মাওলানা ইউসুফ ভূইয়া, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা কাওসার মোল্লা, অর্থ সম্পাদক হাজী মোবারক হোসেন,প্রচার সম্পাদক মাওলানা মাসউদুর রহমান খান, যুব বিষয়ক সম্পাদক আল আমিন শাহীন মোল্লা, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা ইসহাক সুলতান পুরী,মোঃফারুক আহমদ,
ইসলামী ছাত্র খেলাফতের মাওলানা ইসহাক আল মামুন, মাওলানা আবুল হাসান, সৈয়দ কাশেম, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা বরকত উল্লাহ,মাওলানা আব্দুল্লাহ কাফী, মাওলানা ইয়াসিন আরাফাত নবীনগরী,মোঃআশরাফ ও আল আমিন প্রমুখ। নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সাংগঠনিক সভায় সকলের মতামতের ভিত্তিতে আল্লামা মুফতী ফজলুল হক আমিনী (রহঃ) এর স্বরণে মুফতী ফজলুল হক আমিনী (রহঃ) এ-র জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়ার মাহফিল করার সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত দোয়ার মাহফিলে ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও দেশের শীর্ষ উলামায়ে কেরাম গণ বক্তব্য রাখবেন।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics