তেপান্তর রিপোর্ট: ১৫শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা ২০২২ এ সহকারী জজ/ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান মোঃ আতিকুল ইসলাম ভূঁইয়া। আতিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার চাপুইর গ্রামের মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়ার ছেলে।
আতিকুল শিক্ষা জীবনে চাপুইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা ও ২০১০ সালে চাপুইর আজিজুল হক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পড়াশোনা শেষ করেন। পড়ে উচ্চ মাধ্যমিক পড়েন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে। সেখানে তিনি ব্যবসা শাখায় ২০১২ সালে উত্তীর্ণ হোন।পরে জাহাজাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইন ও বিচার বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হোন।
আতিকুল ইসলামের এই জজ হওয়ার অর্জনে তার সর্বস্থরের শুভাকাঙ্খীরা তাকে শুভ কামনা ও অভিনন্দন জানিয়েছেন। শুধু তাই নয়, তার এই সাফল্যে গ্রামবাসী ও স্বজনদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics