Tepantor

৩ মামলা ৪ অভিযোগ ও ১ বন্ড সইয়েও রেহাই নেই অসহায় পরিবারটির

20 July, 2023 : 1:19 pm

তেপান্তর রিপোর্ট: প্রতিবেশির অত্যাচার ও নির্যাতনে অতিষ্ট হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার শহরের পুনিয়াউট উত্তর পাড়ার একটি অসহায় পরিবার। ২ বছর ধরে দফায় দফায় চলা ওই অত্যাচার, নির্যাতন ও হামলা থেকে বাচতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ৪টি লিখিত অভিযোগ, আদালতে ৩টি মামলা, এর মধ্যে একটি মামলায় আসামীরা বন্ড সই দিয়ে মামলা প্রত্যাহারের ঘটনাও ঘটেছে। কিন্তু তাতে কিছুই পরিবর্তন হয়নি অত্যাচারীদের। বন্ড সই দেওয়ার পরেও একই ভাবে অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে পরিবারটির উপর। ধারে ধারে ঘুরেও বিচার না পেয়ে অসহায় পরিবারটি এখন দিশেহারা। পুনিয়াউট উত্তর পাড়ার প্রতিবন্ধি মনির খাঁনের পরিবার এটি। বৃদ্ধ অসুস্থ মনির খাঁনের পরিবারে উপার্জন করার মতো কোন অবলম্বন নেই। মনির খাঁনের তিন মেয়ে ও এক ছেলে। এর মধ্যে ছেলেটিও প্রতিবন্ধি। তাই বাধ্য হয়েই বড় মেয়ে সুমী তার স্বামী নিয়ে থাকেন বাবার বাড়িতে। স্বামী একজন পিকআপ চালক। এভাবেই টেনেটোনে চলছে তাদের সংসার। এর মধ্যেই জায়গা দখল করতে অত্যাচারীদের খড়গ নেমে এসেছে তাদের উপর।

অভিগোপত্র থেকে ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, প্রতিবেশি চার ভাই জসিম, ওয়াসিম, হাসিম ও নাজিরের কু-দৃষ্টি পড়ে মনির খাঁনের বাড়ির জায়গার উপর। তার সময়ে সময়ে জগড়া বিবাধ ও অত্যাচার নির্যাতন করে তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার পায়তারা করছে ওই চার ভাই। চার ভাইয়ের মধ্যে জসিম দেশে থাকলেও বাকি তিন জন প্রবাসে থাকেন। কিন্তু প্রবাসে থেকেই মূলত তারা তাদের স্ত্রীদের লেলিয়ে রেখেছে মনির খাঁনের পরিবারের পিছনে। ফলে তারা কয়দিন পর পর অত্যাচার করছে মনির খাঁনের পরিবারের উপর। জসিম, তার স্ত্রী তানিয়া, ওয়াসিমের স্ত্রী মালেকা, হাসিমের স্ত্রী জান্নাত ও নাজিরের স্ত্রী সীমা কয়দিন পর পর তাদের উপর হামলা চালায়। শুধু তাই নয়, বাড়ির গেইটে তালা দিয়ে তাদের তালাবদ্ধও করে রাখা হয়।

তাদের হামলার শিকার হয়ে বৃদ্ধ প্রতিবন্ধি মনির খাঁন ও তার পরিবারের অন্যান্য সদস্যরা একাধিক বার হাসপাতালে ভর্তি হয়েছেন। একাধিক বার মামলা ও অভিযোগ দায়ের করেছেন। একাধিকবার পুলিশও গিয়েছে। কিন্তু দিন শেষে এই ঘটনা থেকে নিস্তার পায়নি পরিবারটি।
এবিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাও ওসি এমরানুল ইসলাম বলেছেন, যেহেতু ঘটনাটা দীর্ঘদিন যাবৎ চলছে বলে অভিযোগ, তাই ভুক্তভোগীরা থানায় এসে আমার সাথে দেখা করে সব খুলে বলুক, আমি এর ব্যবস্থা নিবো।

 

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array