Tepantor

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ফেইসবুকে অপপ্রচার

17 November, 2023 : 11:31 am
ছবিতে সীমান্ত খোকন, এবং তার হাতে তার সম্পাদিত সাকিয়াত পত্রিকায় মাদকের গডফাদারের বিরুদ্ধে নিউজ। এই নিউজ ছাপা হওয়ার পর সীমান্ত খোকনের হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছিলো ওই গডফাদারের ছেলে।

তেপান্তর রিপোর্ট: সংবাদ প্রকাশের জেরে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক সীমান্ত খোকনের বিরুদ্ধে ফেইসবুকে অপপ্রচার করছে একটি কুচক্রী মহল।১৫ নভেম্বর বুধবার “ধর্ষক, মামলাবাজ, ভুয়া সাংবাদিক, “সোর্স রেজাউল” সমাজের ক্যান্সার- পর্ব ১” শিরোনামে সাপ্তাহিক সাকিয়াত পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল তেপান্তরে সংবাদ প্রকাশের পর সোর্স রেজাউল এই অপপ্রচার শুরু করেছে।এছাড়াও অতীতে যে-সব অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠানের অপকর্মের বিরুদ্ধে তেপান্তর ও সাকিয়াত পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়েছিল সেসব ব্যক্তিগণও অপপ্রচারে অংশ নিয়েছে।

সাংবাদিক  সীমান্ত খোকন অনলাইন নিউজ পোর্টাল তেপান্তর’র সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক সাকিয়াত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক।

এবিষয়ে সীমান্ত খোকন বলেন, পত্রিকা দুটো’র সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী অনুসন্ধানী প্রতিবেদন ও ক্রাইম রিপোর্টিং প্রাধান্য দিয়ে সংবাদ প্রকাশ করে যাচ্ছি আমরা।যেহেতু অনিয়ম ও দুর্নীতির এই সময়ে আমরা সংঘবদ্ধ অপরাধীদের বিরুদ্ধে নিউজ করছি বা স্রোতের বিপরীতে গিয়ে কাজ করছি তাই কিছু ব্যক্তি আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো বা নানা ভাবে ক্ষতি করার চেষ্টা করবে এটাই স্বাভাবিক।যদিও আমাদের আইনজীবী অপপ্রচারকারীদের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু করেছেন, কিন্তু এর বাইরে গিয়ে আমাদের এসবের জবাব দেওয়ার কোন সময় নেই, আমরা কেবল আমাদের কাজটুকু সঠিক ভাবে করে যাওয়ার ক্ষেত্রে বদ্ধপরিকর।তবে যদি কোন সংবাদের বস্তুনিষ্ঠতা নিয়ে কেউ প্রশ্ন তুলেন তখন কিছু ক্ষেত্রে পাঠকের সম্মানার্থে সংশ্লিষ্ট সংবাদের পক্ষে তথ্য-প্রমাণ আমরা প্রকাশ করে থাকি। তাই বর্তমানে যেই নিউজকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে সেই নিউজের তথ্য প্রমাণ পাঠকের সম্মানার্থে আমরা সেগুলো দফায় দফায় প্রকাশ করার প্রয়াস রাখছি। প্রমাণ প্রকাশ হওয়ার পর পাঠক দেখতে পারবেন সোর্স রেজাউল আসলেই রজমিস্ত্রী ছিল কিনা, ভাতিজেকে ধর্ষণ করেছিলো কিনা, অন্যান্য নারীদের সাথেও সে এমন কু-কর্ম করে বেড়ায় কিনা, মামলাবাজ কিনা ও নিজেকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার অফিসার পরিচয় দেয় কিনা?

 

 

 

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array