Tepantor

প্রকল্পে দূর্নীতির অভিযোগ: তথ্য গোপন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায়

28 May, 2025 : 2:40 pm

সীমান্ত খোকন: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অধীনে শহরে বেশ কিছু রাস্তা মেরামতের কাজ চলছে। ওই কাজে অনিয়ম ও দূর্নীতি হচ্ছে ও হয়েছে বলে স্থানীয় লোকদের অভিযোগ। অভিযোগের প্রেক্ষিতে কাজের “ওয়ার্ক অর্ডার” (কিভাবে কাজ হওয়ার কথা তার বিবরণ) এর বিষয়ে বিস্তারিত জানতে চাইলে পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদ সাংবাদিককে কোন তথ্য দেননি। বিষয়টি নিয়ে একাধিক বার চেষ্টা করেও কোন তথ্য পাওয়া যায়নি। সর্বশেষ, গত ১৪ মে তথ্য অধিকার আইনের ভিত্তিতে আবেদন করে প্রকল্পগুলোর তথ্য চাওয়া হলেও ২৮ মে পর্যন্ত এবিষয়ে কোন তথ্য দেননি এই প্রকৌশলী। তারা যেন গোপন পরিকল্পনাতেই আগ্রহী বেশি। ফলে ওইসব প্রকল্পে অনিয়ম ও দূর্নীতি যে আসলেই হচ্ছে তার ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে।

লোকমুখে প্রচলিত আছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রকৌশলী বিভাগ হলো দূর্নীতির আতুরঘর। এখান থেকেই প্রকৌশলী বিভাগ মূলত অবকাঠামোগত উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকে। অথচ এ বিভাগের কাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নাগরিকদের দৈনন্দিন জীবনের সাথে সরাসরি জড়িত।

প্রকৌশলী বিভাগের দায়ীত্বগুলো হলো:

. অবকাঠামো নির্মাণ উন্নয়ন

  • সড়ক, ড্রেন, কালভার্ট, ফুটপাত, ব্রিজ ইত্যাদি নির্মাণ ও মেরামত।
  • নতুন অবকাঠামোর পরিকল্পনা, ডিজাইন ও বাস্তবায়ন তদারকি।

. পৌর ভবন স্থাপনা রক্ষণাবেক্ষণ

  • পৌরসভা ভবন, মার্কেট, স্লটার হাউস, পাবলিক টয়লেট, কমিউনিটি সেন্টার ইত্যাদির রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন।

. পানি সরবরাহ স্যানিটেশন।

  • নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন ও ব্যবস্থাপনা।
  • সেপটিক ট্যাংক, পাবলিক টয়লেট, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার পরিকল্পনা ও তদারকি।

. নকশা অনুমোদন বিল্ডিং কোড বাস্তবায়ন।

  •  বাসা-বাড়ি বা বাণিজ্যিক ভবনের জন্য ভবনের নকশা যাচাই ও অনুমোদন।
  •  বিল্ডিং কোড অনুসরণ হচ্ছে কিনা তা যাচাই করা।

. প্রকল্প পরিকল্পনা টেন্ডার কার্যক্রম।

  • নতুন উন্নয়ন প্রকল্প পরিকল্পনা, ব্যয় নিরূপণ (ইঙছ), এবং দরপত্র (ঞবহফবৎ) তৈরি ও পরিচালনা।
  •  ঠিকাদারদের কাজ মনিটরিং ও যাচাই-বাছাই।

. জরুরি মেরামত সমস্যার তাৎক্ষণিক সমাধান।

  • জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট বা ড্রেন মেরামত।
  •  প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনার পর অবকাঠামো পুনরুদ্ধার কার্যক্রম।

. জনসচেতনতা নাগরিক সেবা।

  • নাগরিকদের কাছ থেকে প্রাপ্ত অভিযোগ ও পরামর্শের ভিত্তিতে কাজের অগ্রাধিকার নির্ধারণ।
  • সচেতনতামূলক কার্যক্রম যেমন: স্যানিটেশন সপ্তাহ, নির্মাণ নিরাপত্তা প্রচার ইত্যাদি।

 

এই হলো পৌরসভার প্রকৌশলী বিভাগের কাজ ও দায়ীত্ব। কিন্ত এসবের কোন কিছ্ইু তারা ঠিক মতো করেন না ও জনসমুক্ষে এসব কাজের তথ্য প্রকাশ করতে চান না। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা প্রথম শ্রেণীর একটি পৌরসভা হওয়া স্বত্বেও শহরের রাস্তাঘাট যেমন বেশির ভাগ সময় ভাঙ্গা থাকে তেমনই জন-উন্নয়ন মূলক সকল প্রকল্পের তথ্য তারা গোপন রাখতে আপ্রাণ চেষ্টা করেন।

তবে এর মধ্যে বে-আইনি ভাবে বহুতল বিল্ডিং নির্মান ও রাস্তা বা সড়ক মেড়ামতের কাজে অনিয়ম হয় সবচেয়ে বেশি। এখানে শুধু পৌরসভার প্রকৌশলী বিভাগের কথা বলা হচ্ছে। অনিয়ম হয় পৌরসভার অন্য বিভাগ গুলোতেও।

এদিকে আইনে ব্রাহ্মণবাড়িয়া শহরে ৬ তলার বেশি বহুতল ভবন নির্মান বে-আইনী হলেও অহরহ এসব বিল্ডিং নির্মান হচ্ছে পৌরসভার নাকের ডগায়। কিভাবে? এসব বিষয় নিয়ে থাকছে আগামী পর্বে।

 

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array