তেপান্তর রিপোর্ট:
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাসুদ আল হাসান (২২) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে আল-কাসিম শহরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের জাকির হোসেনের বড় ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছে নিহতের চাচা ওয়াহিদুজ্জামান দিপু। তিনি জানান, বৃহস্পতিবার সকালে মাসুদ আল হাসান নিজের বাইসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথে একটি প্রাইভেটকার তার বাইসাইকেলটিকে চাপা দেয়। এতে মাসুদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কয়েক ঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মাসুদের এমন মর্মান্তিক মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও আহাম্মদপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics