মনির হোসেন রাসেল,লেবানন: লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে রিপন ভূইয়া (৩৭) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।তিনি ব্রাহ্মণবাড়িয়া সদরের সুলতানপুরের মরহুম জমিদার ভূঁইয়ার ছেলে। গত মঙ্গলবার(২৪ ডিসেম্বর)দুপুরে তার নিজ রুমে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।দেশে তার পরিবারে স্ত্রী ও ২ জন সন্তান রয়েছে।
জানা যায়, দীর্ঘ ৭ বছর আগে জীবিকার তাগিদে লেবাননে আসেন রিপন ভূঁইয়া। তিনি জালা জলদ্বীপ এলাকার একটি ছাপাখানায় (টিপু প্রেস) বৈধভাবে কাজ করে আসছিলেন। মঙ্গলবার কোম্পনী বন্ধ থাকায় নিজ রুমেই ঘুমাচ্ছিলেন। ঘুম থেকে ওঠে সকালের নাস্তার পরেই বুকে ব্যাথা অনুভব করেন। পরে কয়েকবার বমি করে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরে রুমের অন্য সকলে এম্বুলেন্সকে সংবাদ দিলে তারা তৎক্ষনিক ভাবে তাঁকে কেরেন্তিনা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করে।
বর্তমানে হাসপাতালের হিমঘরে তার মরদেহ রাখা আছে। তাঁর অকাল মৃত্যু সংবাদে পরিবারে শোকের ছায়া নেমে আসে। মরদেহ দেশে দ্রুত পাঠানোর ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বৈরুত দূতাবাসের প্রতি অনুরোধ জানিয়েছেন তাঁর পরিবারসহ স্থানীয় সহকর্মীরা।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics