মাঈনুদ্দীন চিশতী: গত ১৮ জানুয়ারি “কবর দেওয়ার ৩ মাস পর রাতের আধারে লাশ তোলে বাড়িতে সমাহিত করলো পরিবার” শিরোনামে তেপান্তরে একটি সংবাদ প্রকাশ হয়েছিল। তার ২ দিন পর ২০ জানুয়ারি রাত ৯টায় সেই কবর থেকে লাশটি তোলে মেড্ডা কবরস্থানে পুনরায় সমাহিত করেন এলাকাবাসী। এসময় মেড্ডার তিতাস পাড়া জামে মসজিদের ইমাম রশিদ,মেড্ডা রওজাতুল উলুম মাদ্রাসার মুফতি মাঈনুদ্দীন ও একই মাদ্রাসার মাওলানা নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
ইমাম রশিদ বলেছেন, যেহেতু এই কবরটিকে মাজার বানানোর কথা বলেছে মৃতের পরিবার তাই লাশটি তোলে পুনরায় কবরস্থানে দাফন করা হয়েছে। যদি এই কবর বাড়িতেই থাকতো তাহলে এখানে মাজার তৈরি হতো। আর সেই মাজারকে ঘিরে নানা রকম অনৈতিক কার্যকলাপ হতো। আর ইসলাম এসব সমর্থন করেনা।
উল্ল্যেখ, গত সাড়ে ৩ মাস আগে মেড্ডার তিতাস পাড়ার সেনু মিয়া নামে এক ব্যাক্তি মারা যান। তারপর অছিয়ত অনুযায়ী সেই লাশ মাজার তৈরির উদ্যেশে তার বাড়িতেই দাফন করার চেষ্টা করে পরিবার। কিন্তু এলাকাবাসীর বাধার মুখে লাশ স্থানীয় কবরস্থানেই দাফন করেন মৃতের পরিবার। কিন্তু কবরের সাড়ে ৩ মাস পর ৮/৯দিন আগে সেই লাশ রাতের আধারে গোরস্থান থেকে তোলে গোপনে নিজের বাড়িতে সমাহিত করে পরিবার। কিন্তু এখানে মাজার তৈরি হবে জানতে পেরে এলাকাবাসীর আবার সেই লাশ গোরস্থানে পুনরায় দাফন করে। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকার তিতাস পাড়ার।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics