Tepantor

নিউজ টোয়েন্টিফোরের নিউজ টিমের উপর হামলায় মালয়েশিয়া প্রেস ক্লাবের নিন্দা

12 February, 2020 : 4:51 pm

 

আশরাফুল মামুন::ঢাকার নয়াবাজারে সংবাদ সংগ্রহের সময় নিউজটোয়েন্টিফোরের রিপোর্টার ও ক্যামেরা পার্সনের উপর বন্ড সন্ত্রাসীদের হামলা, ক্যামেরা-ব্যাকপ্যাক ছিনতাই, গাড়ি ভাংচুরের নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া । আজ এক বিজ্ঞপ্তিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ জানান দেশের জনপ্রিয় টেলিভিশনের সাংবাদিকদের উপর এমন ন্যাক্কার জনক ঘটনা কোন ভাবেই কাম্য নয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ।

এসময় বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া সভাপতি মনির বিন আমজাদ, সিনিয়র সহ-সভাপতি আহমেদুল কবির, সহ- সভাপতি শেখ সেকান্দার আলী, সহ- সভাপতি আশরাফুল মামুন, সাধারণ সম্পাদক বশীর আহমেদ ফারুক, যুগ্ন- সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরণ, শাহাদাত হোসেন, কাজী আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ আরিফুজ্জামান, দপ্তর সম্পাদক শাহরিয়ার তারেক, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মনিরুজ্জামান, তথ্য ও গবেষণা সম্পাদক আরিফুল ইসলাম ও প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ মাননীয় তথ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সমীপে অনতিবিলম্বে নিউজটোয়েন্টিফোরের রিপোর্টার ও ক্যামেরা পার্সনের উপর হামলাকারী দোষীদের গ্রেফতার পূর্বক কঠোর শাস্তির দাবী জানান ।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array