Tepantor

ব্রাহ্মণবাড়িয়ার কথা সাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীর রচিত বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা

17 February, 2020 : 1:58 pm

ইসহাক সুমন: আনন্দঘন পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ায় কথা সাহিত্যিক ও গবেষক নূরুদ্দিন জাহাঙ্গীর রচিত বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় স্থানীয় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে জেলা প্রশাসন আয়োজিত সপ্তাহ ব্যাপী অমর একুশে বই মেলার দ্বিতীয় দিনে কথা সাহিত্যিক ও গবেষক নূরুদ্দিন জাহাঙ্গীর রচিত তিনটি উন্মোচন হয়েছে।

জেলা প্রশাসন আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. মোঃ মেহেদী হাসান, কথা সাহিত্যিক ও সাংবাদিক রাজীব নূর, মুক্তিযোদ্ধের গবেষক কবি জয়দুল হোসেন।
মড়োক উন্মোচন অনুষ্ঠানে নূরুদ্দিন জাহাঙ্গীর রচিত তিন বই হলো “দায়ভাগ, থাকে শুধু অন্ধকার এবং পুষ্পিত ফাগুন সায়াহ্নের আগুন”। বইয়ের মোড়ক উন্মোচন শেষে তিনটি বই এর বিষয়ে আলোচনা করেন কথাশিল্পী নূরুদ্দিন জাহাঙ্গীর। এছাড়া আলোচকরা নূরুদ্দিন জাহাঙ্গীরের নানা দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে লেখক নূরুদ্দিন জাহাঙ্গীর বক্তৃতায় আরো বলেন, আমার পেশা বড় পরিচয় নয়, আমি একজন লেখক আমার লেখা পড়লে আমি আনন্দিত হই।
ড.নুরুদ্দিন জাহাঙ্গীর প্রান্তিক জনগোষ্টীর সুখ ুঃখ, জীবন জীবিকা অনবদ্য ফুটিয়ে তুলেন। দেশের প্রান্তিক এই শহরেও উনার লেখা সমাদৃত। মোড়ক উন্মোচন অনুষ্ঠানকে ঘিরে সাহিত্যিক ও সাংস্কৃতি কর্মীরে পদচারনায় মুখর ছিল মেলার পাঙ্গন।
উল্লেখ্য, নূরুদ্দিন জাহাঙ্গীর একজন কথা সাহিত্যিক ও গবেষক। উনার রচিত অশংখ্য বই বাজারে প্রকাশিত হয়েছে। বর্তমানে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে তিনি কর্মরত রয়েছেন। তিনি ১৯৬৫ সালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দক্ষিণ তারুয়া গ্রামে জন্মগ্রহন করেন।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array