Tepantor

মালয়েশিয়া মহানগর আওয়ামীলীগ এর উদ্যোগে আন্তর্জতিক ভাষা দিবস পালিত

1 March, 2020 : 4:41 pm

আশরাফুল মামুন::মালয়েশিয়া কুয়ালালামপুর মহানগর আওয়ামী লীগ আহবায়ক কমিটির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালন করা হয়েছে।
আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী মোঃ রাহাদ উজ্জামানের এবং কুয়ালালামপুর মহানগর আওয়ামীলীগ এর যুগ্ন সাধারন সম্পাদক ইকবাল হোসেন এর যৌথ সন্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়ালালামপুর মহানগর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক আব্দুল বাতেন প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া আওমীলীগ এর সম্মানিত আহ্বায়ক রেজাউল করিম রেজা।

শনিবার ২৯ ফেব্রুয়ারী ২০২০ সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় কুয়ালালামপুরের হোটেল গ্র্যান্ড কন্টিনেন্টাল এর বল রুমে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হাইকমিশনের লেবার কাউন্সিলর (২) হেদায়াতুল ইসলাম মন্ডল, মালয়েশিয়া আওয়ামীলীগের যুগ্ন-আহ্বায়ক অহিদূর রহমান অহিদ, যুগ্ন- আহ্বায়ক রাশেদ বাদল, সাবেক আওয়ামী যুবলীগ মালয়েশিয়া আহ্বায়ক এ কামাল হোসেন চৌধুরী, প্রধান বক্তা কুয়ালালামপুর মহানগর আওয়ামীলীগ এর সিনিয়র সহসভাপতি এস কে সেন্টু।

বুকিতবিনতাং শাখার সহসভাপতি মোস্তাক হোসেন এর পবিত্র কোরআন তেলাওয়াত, আহ্বায়ক কমিটির সদস্য প্রদীপ কুমারের পূত্র উর্দাভা কুমার এর গীতা পাঠ, জাতীয় সংগীত এবং বঙ্গবন্ধুর পরিবার, নিহত মুক্তিযুদ্ধা সহ সকল ২১ শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তৃতা করেন মালয়েশিয়া আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির, কবি আলমগীর হোসেন, নূর মোহাম্মদ ভূইয়া, হুমায়ুন কবির আমির, শাখাওয়াত হোসেন, মাহবুবর রহমান, মুকবুল হোসেন, মানিক এবং মালয়েশিয়াস্থ সকল প্রাদেশিক শাখা কমিটির নেতৃবৃন্দ, বুকিতবিনতাং শাখার সধারন সম্পাদক জাহাঙ্গীর, পিজে শাখার সাধারন সম্পাদক ইমাম হোসেন, ক্লাং শাখার সভাপতি সোহাগ, বাতুকেভ শাখার সভাপতি নাজিমুদ্দিন, পাংসাপুরী শাখার সভাপতি শাহিন, পুচং শাখার সভাপতি মনির হোসেন, রাওয়াং শাখার সাধারন সম্পাদক এস এম জাকির, কেপং শাখার সভাপতি চান মিয়া, সহ আরও অনেকে।

বক্তারা সংক্খিপ্ত বক্তব্যে ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শহীদদের শ্রদ্ধা ভরে স্মরন করেন এবং মুজিববর্ষ ২০২০ পালনে বিভিন্ন দিকনির্দেশনা দেন। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনার নেতৃত্বে দেশ ও জাতি গঠনে এবং উনার ভিষন ২০৪১ বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার করেন। এ সময় লেবার কাউন্সিলর হেদায়েতুল ইসলাম মন্ডল সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং মালয়েশিয়াস্থ বাংলাদেশীদের উদ্দেশ্যে মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি এবং করনীয় সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কুয়ালালামপুর মহানগর আওয়ামীলীগ এর সদস্য হ্রদয়, সোহাগ, জহির, রাজু, সুমন সহ আরও অনেকে।

অনুষ্ঠানে সকল ২১ শে শহীদদের, বঙ্গবন্ধু ও তার পরিবার, জাতীয় চার নেতা সহ সকল বুদ্ধিজীবী এবং সকল শহীদ মুক্তিযুদ্ধাদের স্মরনে তাদের আত্মার মাগফেরাত কামনায় এবং জননেত্রী শেখহাসিনার দেশ পরিচালনায় সহায়তা সহ উনার সুসাস্থ ও দীর্ঘায়ু কামনায় আল্লাহর দরবারে বিশেষ দোয়া মাহফিল করা হয়, দোয়া ও মাহফিল পরিচালনা করেন মালয়েশিয়া আওয়ামীলীগ আহ্বায়ক কমিটির সদস্য শফিকূর রহমান চৌধুরী।

পরিশেষে নেতা কর্মীদের নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array