Tepantor

করোনা নিয়ন্ত্রণে মালয়েশিয়ায় সেনা মোতায়েন

22 March, 2020 : 2:55 pm

আশরাফুল মামুন:মালয়েশিয়ায় ১৮ তারিখ থেকে লক ডাউন ঘোষণার পর করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের লক্ষ্যে ২০ হাজার সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।আজ রোববার পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৯জনে দাঁড়িয়েছে।

গতকাল শনিবার পর্যন্ত ১২ শতাধিক ব্যক্তি আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। আজ থেকে সরকারের দেওয়া বিভিন্ন বিধিনিষেধ পালনে ২০ হাজার সেনাবাহিনীসহ ৩ হাজার রেলা(আধা সামরিক বাহিনী) মাঠে নেমেছে। সেনাবাহিনীর পাশাপাশি রেলার ৩ হাজার ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও কাজ করছে একসঙ্গে।আজ সরেজমিনে রাজধানীর কুয়ালালামপুরের মহাসড়ক গুলো দেখা গেছে প্রায় ফাঁকা । সব মিলিয়ে জাঁকজমক কয়ালালামপূর এখন ভূতের শহরে পরিণত হয়েছে, লকডাউন ঘোষণার পর ঔষধের দোকান ও ব্যাংক , সেভেনে এলিভেন ছাড়া সব কিছু বন্ধ রয়েছে আগামী ৩১ মার্চ পর্যন্ত।
মালয়েশিয়ায় করোনা প্রতিরোধে সহায়তা করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে আজ সংবাদ সম্মেলনে জানান প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, আমার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবো। এসময় তিনি আরো বলেন, ইরানে অবস্থান করা ৭৯ জন মালয়েশিয়ার নাগরিক আজ দেশে ফিরে ১৪ দিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, একসঙ্গে একাধিক ব্যাক্তি ঘর থেকে বের হওয়া যাবে না। এক পরিবারের একজন সদস্য সবার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাইরে যেতে পারবে। মালয়েশিয়ার জন প্রিয় সেভেনে এলিভেন দোকান ২৪ ঘন্টার বদলে সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়াও বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ সকাল ৭ থেকে রাত ১১ পর্যন্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বার্তা প্রেরক-

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array