মনির হোসেন রাসেল, লেবানন: লেবাননে ‘ইসলামী সমাজ কল্যান সংগঠনের’ উদ্যোগে লেবাননের অসহায় প্রবাসীদের মাঝে খাবার বিতরন করা হয়েছে।
দেশটিতে দীর্ঘদিন যাবত অর্থনৈতিক দূরাবস্থার মধ্যে অনেক বাংলাদেশী প্রবাসী খুবই মানবেতর জীবন যাপন করছে। বর্তমানে করোনা ভাইরাসের কারনে লকডাউনের প্রভাবে এই পরিস্থিতি আরো প্রকট আকার ধারন করেছে এবং অনেক প্রবাসী নিজ ঘরের মধ্যে অনাহারে, অর্ধাহারে দিনাতিপাত করছে!
এমতাবস্থায়, সংগঠনটি সামাজিক ও মানবিক বিবেচনায় বর্তমান দেশটিতে সেনাবাহিনীর জোরালো টহলের মধ্যেও ঝুঁকি নিয়ে প্রবাসীদের পাশে দাঁড়ায়!
লেবাননে বিভিন্ন এলাকায় এই ইসলামী সমাজ কল্যাণ সংগঠনের শাখা রয়েছে। প্রতিটি শাখা থেকে এই খাবার বিতরণ কর্মসূচী করা হয়। কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল যারা রয়েছে, উনারা প্রতিটি শাখায় শাখায় খাবর গুলো পৌঁছিয়ে দেয়। প্রতিটি শাখার দায়িত্বশীলদের মাধ্যমে সেই খাবার গুলো পূর্বে তালিকা কৃত সবার মাঝে বিতরণ করা হয়।
এই সামাজিক সংগঠনটির সভাপতি হলেন, জনাব অাব্দুল মতিন; সাধারণ সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার ইমাম হোসেন মিলন, তাছাড়া অারো গুরুত্বপূর্ণ দায়িত্বে অাছেন, জনাব শাহাদাৎ হোসেন, জনাব ইলিয়াছ হোসেন; জনাব জহির মিয়া। সহ অারো অনেক ব্যাক্তিগণ।
কেন্দ্রী কমিটি ও শাখা কমিটির অাক্লান্ত পরিশ্রমে বর্তমান এই লগডাউন পরিস্থিতিতেও অসহায় প্রবাসীদের পাশে দাড়াতে সক্ষম হয়েছে।
সংগঠনে রুমী শাখার সমাজ কল্যাণ সম্পাদক ‘জনাব মনির হোসেন রাসেল’ তিনি বলেন যে, লেবাননে রাজনৈতিক ও অর্থনৈতিক অবনতির কারণে দেশটিতে প্রায় পাঁচ ছয় মাস যাবত কাজের চাহিদা নাই। এই কাজের পরিস্থিতিতে অনেক প্রবাসী বাংলাদেশিদের কাজ নাই দীর্য দিন যাবত। তাছাড়া বর্তমানে সারা পৃথিবীজুড়ে করোনাভাইরাস (COVID-19) মহামারি বিস্তার করছে। এই মহামারির কারণে লেবাননে চলছে লগডাউন। সবকিছু মিলিয়ে এক অসহায় ও নির্মম জীবন পার করে সেই সমস্ত কাজ বিহীন প্রবাসী বাংলাদেশি নারী ও পুরুষ রা।
তাই তিনি বলেন যে, লেবাননে অনেক সামাজিক ও রাজনৈতিক সংগঠন অাছে। সেই সকল সংগঠন যাতে করে, বর্তমান সময়ে যে অসহায় দিন পার করছে কাজ বিহীন ঘর বিহীন প্রবাসী বাংলাদেশিরা তাদের পাশে দারানোর।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics