আসাদুজ্জামান আসাদঃ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সংবিধান প্রণেতাদের অন্যতম প্রয়াত অ্যাডভোকেট সিরাজুল হক বাচ্চুর স্ত্রী এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি’র মা মুক্তিযোদ্ধা জাহানারা হক শুক্রবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে অ্যাপোলো হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। জাহানারা হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ।
শোক বার্তায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন বলেন, মুক্তিযুদ্ধা জাহানারা হক ছিলেন একজন সৎ ও সাহসী রাজনীতিবিদ। উনার মৃত্যুতে দেশ হারিয়েছে একজন শ্রেষ্ঠ সন্তানকে এবং ব্রাহ্মণবাড়িয়াবাসী হারিয়েছে তাদের একজন আপন মানুষকে। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের পক্ষ হতে উনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য, জাহানারা হক গত বছরের ২৭ অক্টোবর থেকে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics