আসাদুজ্জামান আসাদঃ পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনতে প্রায় ৭বছর আগে প্রবাসে পাড়ি দেয়া তরুন রিশাদ আল হাসান(২৫) গতকাল রবিবার (১০মে) সন্ধ্যায় রিমোটিক ফিভারে আক্রান্ত হয়ে সাউথ আফ্রিকার ব্লোয়েমফোন্টেন এলাকায় তার নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় চলে যান না ফেরার দেশে।
ব্রাহ্মনবাড়িয়া সদর পৌর এলাকার মধ্যপাড়া (বসাকপাড়া) নিবাসী মরহুম আবুল কালাম এর বড় ছেলে রিসাদ আল হাসান।তার পারিবারিক সূত্রে জানা যায়, সে এবং তার ছোট ভাই সাউথ আফ্রিকার ব্লোয়েমফোন্টেন এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং তারা পাশাপাশি নিজেদের দুইটি দোকান পরিচালনা করতেন।প্রায় ৭বছর আগে প্রবাসে গিয়েছিল সে।এই বছর ই তার দেশে ফেরার কথা ছিল।গত ৩দিন আগে হঠাৎ তার জ্বর উঠে।হাসপাতালে নেয়ার পর তার করোনা টেষ্ট করা হয়। কিন্তু করোনা রিপোর্ট নেগেটিভ আসলে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।গতকাল বিকেলে ও তার পরিবারের লোকজনের সাথে কথা হয়েছিল তার। কিন্তু সন্ধ্যায় তার ছোট ভাই ডিউটি থেকে রুমে ফিরে তাকে ঘুমন্ত অবস্থায় মৃত দেখতে পায়।সেখানকার ডাক্তার জানিয়েছেন রিমোটিক ফিভারের কারণে তার মৃত্যু হয়েছে।
করোনা পরিস্থিতির কারনে মরহুমের দেহ দেশে আনার কোন সুযোগ না থাকায় মরদেহের দাফন সাউথ আফ্রিকায় সম্পন্ন করা হয়েছে । তার এই অকাল মৃত্যুতে আন্তীয় ও মধ্যপাড়া এলাকাবাসী শোক প্রকাশ করেছে ।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics