আসাদুজ্জামান আসাদঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে ও মানুষের সাহায্যার্থে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মাহবুবুল আলম খোকন। তিনি করোনা ভাইরাসের প্রতিরোধে সরকারি নির্দেশনা আসার পর থেকেই নিজ উদ্যোগে একের পর এক কর্মসূচি বাস্তবায়ন করছেন।
অ্যাডঃ মাহবুবুল আলম খোকন এর উদ্যোগে আজ ২৩ মে(শনিবার) বিকাল ৩ঘটিকার সময় পৌর এলাকার মধ্যপাড়ায় ৬শতাধিক পরিবারের মাঝে ঈদের খাবার বিতরণ করেছেন।
বিতরণ কালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মাহবুবুল আলম খোকন,৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডঃমহিউদ্দিন স্বপন,জেলা আওয়ামী লীগের মনির হোসেন,আব্দুল বাছেদ, কবির হোসেন কানু,রাইহান উদ্দিন,মঈনউদ্দিন ইভান প্রমুখ।
প্রতি প্যাকেটে ছিল চিনি,সেমাই,দুধ।
বিতরণ শেষে মাহবুবুল আলম খোকন বলেন, আমরা সবাই যদি সচেতন হই, আর যার যার অবস্থান থেকে অন্যকে সচেতন করি তাহলে যেকোনো মহামারি থেকে বাংলাদেশের জনগণকে রক্ষা করা সম্ভব।আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের এমপি র আ ম উবাদুল মোক্তাদির চৌধুরীর নির্দেশে কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, সমাজের প্রতিটি মানুষ তার নিজ অবস্থান থেকে সচেতনামূলক ও সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসা উচিত।একদিন পর ঈদ তাই এইবার করোনায় কর্মহীন বিপদে থাকা ৬শতাধিক মানুষের মাঝে ঈদের খাবার বিতরণ করেছি।যদি সুস্থ থাকি ইনশাআল্লাহ করোনার সর্বশেষ অব্দি এইভাবেই মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে যেতে চাই।
আর সমাজের সামর্থবান সবাইকে তাদের আশেপাশের গরীব-অসহায়দের পাশে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি।তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় এই বিপদেও কেউ একবেলা না খেয়ে থাকবে না।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics