Tepantor

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার রেডজোন এরিয়ায় তৎপর ভ্রাম্যমাণ আদালত

29 June, 2020 : 3:39 pm

আসাদুজ্জামান আসাদঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্দেশনার সঙ্গে সমন্বয় রেখে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সর্বসাধারণের সুরক্ষা নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ইতোমধ্যে দুইদফায় তিন সপ্তাহের জন্য রেডজোন ঘোষনা করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া  পৌরসভার ৪, ৫, ও ৮ নম্বর ওয়ার্ড এলাকাকে।

পৌরসভার রেডজোন ঘোষণাকৃত এলাকায় কার্যকর লকডাউন নিশ্চিতে কাজ করে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট গন এর নেতৃত্বে পুলিশ বাহিনী সদস্যদের টহল দল। পাশাপাশি উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার জন্য বেশ কটি স্বেচ্ছাসেবী সংগঠনের নিয়মিত দায়িত্ব পালন ও সচেতনামূলক প্রচারণা অব্যাহত রয়েছে।

আজ সোমবার (২৯জুন)ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার রেডজোন এরিয়ায় সামাজিক দুরত্ব নিশ্চিতে মাঠপর্যায়ে বেশ কটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। ওইসময় সরকারি নির্দেশ লঙ্ঘনের মাধ্যমে দোকান খোলা রাখা এবং স্বাস্থ্যবিধি ভঙ্গের অভিযোগে একাধিক দোকানীকে মামলা এবং জরিমানা করেন আদালত।৫নং ওয়ার্ডে মাছের খাবার নিতে আসা ৭নং ওয়ার্ডের এক যুবকেও ২০০ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কিশোর কুমার দাস।

এ সময় ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস তেপান্তর কে বলেন,রেডজোন কৃত এলাকায় অন্য এলাকার মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং এই এলাকার মানুষেরও এলাকার বাহিরে বের হওয়া নিষেদ।কিন্তু এখানে অবাধে সবার চলাচল লক্ষ্য করা যাচ্ছে।তাই বহিরাগতদের আটক এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

আগেরদিন রোববার পৌর এলাকাসহ একাধিক স্থানে কোভিট-১৯ মোকাবেলায় সামাজিক দুরত্ব নিশ্চিত করণে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। ওইসময় সরকারি নির্দেশনা লঙ্ঘনে টমটম,সিএনজি, মোটরসাইকেল চলাচলের অভিযোগে গাড়ির চাবি জব্দ ও রেডজোন এলাকায় লকডাউন বাস্তবায়নে জরিমান করেছে আদালত।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array