Tepantor

সৌদি আরবে শহিদুল ইসলাম নান্নু’র মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া

24 October, 2019 : 9:39 pm

হানিস সরকার, সৌদি আরব থেকে : হৃদ রোগে আক্রান্ত হয়ে সৌদি আরবের জেদ্দা’য় শহিদুল ইসলাম নান্নু (৬০)নামে এক রেমিটেন্স যোদ্ধা মারা গেছেন।

গত ২৩ অক্টোবর রাত আনুমানিক ৮টায় জেদ্দায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি।

শহিদুল ইসলাম নান্নু’র বাড়ি ফরিদপুর জেলার ভাঙা থানার মনসুরাবাদ গ্রামে,তার বাবার নাম আবদুল হালিম।

নান্নু দীর্ঘ ৩৫ বছর ধরে সৌদি আরবের জেদ্দা’য় ব্যবসা করতেন,সেই সাথে তিনি ছিলেন সৌদি আরব কেন্দ্রীয় বিএন পি’র সাবেক সাধারন সম্পাদক।

তার নামাজে জানাজা আগামি শুক্রবার বাদ জুমাহ নজলা মসজিদ কাউসারে অনুষ্ঠিত হবে।

দীর্ঘদিন জেদ্দা’য় বসবাসের কারণে বাংলা কমিউনিটির সাথে ছিল তার সুসম্পর্ক,মৃত্যুর সংবাদ শুনার পর দল মত নির্বিশেষে অনেকে ছুটে যান তার বাসায়,সমবেদনা জানান তার পরিবারের সদস্যদের,হঠাৎ এবাবে চলে যাওয়ায় স্তব্ধ জেদ্দা’র রাজনৈতিক অঙ্গন।

অন্যদিকে সহযোদ্ধার মৃত্যুতে শোক বার্তা দিয়েছে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি।

এর পুর্বে মরহুম এর বাসায় যান সৌদি আরব পশ্চিমাঞ্চল বি এন পি র প্রধান উপদেষ্টা ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আব্দুর রহমান ও সৌদি আরব পশ্চিমাঞ্চল বি এন পির সভাপতি এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য আহমদ আলি মুকিব সহ অন্যানো নেতৃবৃন্দ।

সহযোদ্ধা রা বলেন শহিদুল ইসলাম নান্নু ছিলেন গনতন্ত্রের একজন নির্বিক সৈনিক, সৌদি আরব বি,এন,পি তে উনার ভূমিকা অগ্রগামী,তার মৃত্যুতে সৌদি আরব বি এন পি র নেতা কর্মী’রা গভীর ভাবে শোকাহত। বিভিন্ন সমিতি কমিউনিটি এলাকাবাসী তার নিজ বাসায় উপস্থিত হন তারা সমবেদনা জানানোর জন্য মৃত্যুকালে তার এক ছেলে এক মেয়ে এবং তার সহধর্মিনী রেখে যান। ওর সহধর্মীনি বাংলাদেশ স্কুল এন্ড কলেজ ইংলিশ সেকশনে শিক্ষিকা হিসাবে কর্মরত আছেন। তার পরিবারের সদস্যগণ সবার প্রতি আহ্বান জানান তার বাবার আত্মার মাগফেরাত দোয়া কামনা করেন।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array