মোঃ রেজাউল: ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডের কথিত কবিরাজ ওসমান গনিকে (৪৮) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার সময় বিশ্বরোডের আব্দুর রহমান মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।
ওসমান গনি ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইল কান্দি এলাকার মৃত মাওলানা আখতারুজ্জামানের ছেলে।
এসময় তার কবিরাজির দোকানে তল্লাশি চালিয়ে ২৩ পিস ইয়াবা, কবিরাজির কাজে ব্যাবহৃত বিভিন্ন নারী-পুরুষের ছবি, কিছু তাবিজ-কবজ ও হিসাবের বই পাওয়া যায়।
জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষকে জটিল রোগ যেমন, ক্যান্সার, অশ্ব রোগ, কোমর ব্যথা, মাজা ব্যথা সহ স্বামী-স্ত্রীর অমিল ইত্যাদি জটিল রোগের চিকিৎসা জ্বিনের মাধ্যমে ও কবিরাজি ওষুধ দিয়ে সারিয়ে দিবেন বলে বেশি টাকা আদায় করে প্রতারনা করছিল।
এনএসআই এর ব্রাহ্মণবাড়িয়া অফিসের উপ-পরিচালক আবু নায়হান জানান, আটককৃত ওসমানকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ বি এম মশিউজ্জামান এর ভ্রাম্যমান আদালতে ভন্ড, প্রতারক ও মাদক ব্যাবসার অভিযোগে ৫০০ টাকা অর্থদন্ডসহ ৩ মাসের কারাদন্ড দিয়েছেন।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics