Tepantor

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ভিপি হাসান সারোয়ারের এতিমদের মধ্যে খাবার বিতরণ

29 September, 2020 : 3:23 pm

তেপান্তর রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে এমিতদের মধ্যে খাবার বিতরণ করেছেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি হাসান সারোয়ার। মঙ্গলবার বাদ যোহর ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া জামিয়া কোরআনিয়া সৈয়দা সৈয়দুন্নেসা মাদ্রাসা ও এতিমখানায় অন্তত দেড় শতাধিক মাদ্রাসা ছাত্র ও এতিমদের মধ্যে এই খাবার বিতরন করা হয়। এ সময় পোলাও ও মাংস দিয়ে তাদের খাওয়ানো হয়।

এর আগে যোহর নামাজ শেষে কাজীপাড়ার সৈয়দ ফরাছত আলী জামে মসজিদে প্রধানমন্ত্রীর জন্য দোয়া ও মিলাদ পড়ানো হয়।
খাবার বিতরনের সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহাদাৎ শোভন ও ছাত্রলীগের অনেক নেতৃবৃন্দ।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array