Tepantor

ব্রাহ্মণবাড়িয়ায় বাস চাপায় একজন নিহত

22 October, 2020 : 6:34 pm

তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া ঢাকা-সিলেট মহাসড়কে বাস চাপায় নূরে আলম (৩৫) নামের এক অটোরিক্সা চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর দেড়টায় সদর উপজেলার চান্দিয়ারা নামক স্থানের ঢাকা-সিলেট মহাসড়কের এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, দুপুরে সদর উপজেলার চান্দিয়ারা ঢাকা-সিলেট মহাসড়কে তিশা বসের সাথে একটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান অটোরিক্সা চালক।

এ ব্যাপারে খাটিহাতা হাইওয়ে পু্লিশের (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে যায়।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array