তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব প্রকাশিত বই “প্রবাহ” এর পাঠোন্মচন ও প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
এতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আখতার ইউসুফ সানু, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি খ,আ,ম রশিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক দ্যীপক চৌদুরী বাপ্পি। স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। প্রধান অতিথি তার বক্তব্যে, প্রকাশিত বইটির সফলতা কামনা করেন এবং সততা ও বস্তুনিষ্ঠতার সাথে সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহŸান জানান।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics