মনির হোসেন রাসেল, লেবানন: লেবাননে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধকরণ কার্যক্রম হাতে নিয়েছে লেবানন সরকার ও বাংলাদেশ দূতাবাস।
এখন পরীক্ষামূলক কয়েকটি ফাইল জেনারেল সিকিউরিটিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে লেবাননের বাংলাদেশ দূতাবাস। সঠিকভাবে বৈধকরণ করা গেলে এ সপ্তাহে বিস্তারিত জানানো হবে।
যারা বৈধ হতে চায়, তাঁরা নতুন কফিলকে (মালিক) নিয়ে লেবানন জেনারেল সিকিউরিটিতে যোগাযোগ করতে বলা হয়েছে। সেই সাথে তাঁরা বাংলাদেশ দূতাবাসেও যোগাযোগ করতে পারেবে।
তবে, বৈধ হতে জন প্রতি কত টাকা খরচ হবে অথবা পাসপোর্ট ব্যতীত অন্য কি কি কাগজপত্র প্রয়োজন হবে সে বিষয়ে এখনো কোন তথ্য দেয়নি বাংলাদেশ দূতাবাস।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics