তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ায় শহরের সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে চিকিৎসকের ভুল চিকিৎসায় আব্দুল শুক্কুর (৯০) এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের জেল রোডস্থ ওই ক্লিনিক এই ঘটনা ঘটে। শুক্কুর সদর উপজেলার অস্ট্রগ্রামের মৃত গহর আলী মুন্সীর ছেলে। পরে ঘটনাটি ধামাচাপা দিতে আওয়ামীলীগের এক নেতা উপস্থিতিতে মোটা অংকের টাকার বিনিময়ে রফাদফা করা হয়।
জানা যায়, শুক্কুর আলী কোমর ব্যাথায় ভুগছিলেন। শুক্রবার দুপুর ১টার দিকে তার ছেলে মহিউদ্দিন জেলা শহরের জেল রোডে সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে অর্থেপেডিক চিকিৎসক প্রফেসার মইনউদ্দিন আহমদ চৌধুরীর কাছে নিয়ে আসে। সেখানে ৩ঘন্টা অপেক্ষার পর বিকেল ৪টায় চিকিৎসক মইনউদ্দিন শুক্কুর আলীর চিকিৎসা করেন। এসময় শুক্কুর আলীকে একটি ইনজেকশন প্রয়োগ করলে এর কিছুক্ষণ পরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
একটি সূত্র জানায়, ঘটনার পরই হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি মিমাংসার উদ্যোগ নেয়। শুক্কুর আলীর ছেলেকে চিকিৎসকের চেম্বারে ডুকিয়ে দরজা বন্ধ করে বিষয়টি মিমাংসার চেষ্টা করা হয়। এর কিছুক্ষণ পরে জেলা আওয়ামী লীগের এক নেতা আসার পর ঘটনাটি মোটা অংকের টাকার বিনিময়ে মিমাংসা হয়।
শুক্কুর আলীর মৃত্যুর পর পরিবারের সদস্যরা ভুল চিকিৎসার অভিযোগ করলেও মিমাংসা পর অভিযোগ নাই বলে জানান।
এ বিষয়ে অর্থোপেডিক চিকিৎসক প্রফেসর মইন উদ্দিন আহমদ চৌধুরীর বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের কাছে বক্তব্য দিতে অপরাগতা প্রকাশ করেন।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics