Tepantor

মালয়েশিয়ায় শ্রমিক সংকটের কারনে হুমকিতে পাম তেল শিল্প, দ্রুত শ্রমিক নিয়োগের আহবান

29 January, 2021 : 12:01 pm

আশরাফুল মামুন,মালয়েশিয়া: মালয়েশিয়ায় কোভিড -১৯ পরিস্থিতি মোকাবেলায় একটানা লকডাউন ও বিদেশি শ্রমিক নিয়োগে প্রতিকুল শ্রমনীতিসহ বিভিন্ন কারনে দেশটির অন্যতম অর্থনীতির উৎস পামওয়েল শিল্প এখন চরম হুমকির মুখে পড়েছে। এমনকি করোনাকালে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার পাশাপাশি মালয়েশিয়ায় যে অর্থনীতিতে মন্দার প্রভাব পড়েছে তার চেয়েও ভয়াবহ অবস্থার মুখোমুখি হয়েছে এই পাম তেল শিল্প। সাম্প্রতিককালে এক সমীক্ষায় দেশটির পামতেল শিল্প বিশেষজ্ঞগন এই মন্তব্য করেন এবং পাশাপাশি বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়া সহজ করা সহ সরকারি অনুদান বরাদ্দের আহবান জানান তারা।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে মালয়েশিয়ার জাতীয় সংবাদ মাধ্যম “ফ্রি মালয়েশিয়া টু ডে” এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে,এই দীর্ঘ সময় শিল্পের যে শ্রম ঘাটতি রয়েছে তার জন্য সমস্যা সমাধানে যথাযথ পদক্ষেপ হিসেবে সিঙ্গাপুর ভিত্তিক পাম অয়েল অ্যানালিটিকসের মালিক সাথিয়া বর্ণা একটি নিয়মতান্ত্রিক পাঁচ বছরের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহনের আহ্বান জানিয়েছেন। তিনি এফএমটিকে বলেন যে, এই শিল্প কেবলমাত্র জনশক্তি ঘাটতির মুখোমুখি হয়েছে তা নয় বরং মালয়েশিয়ার শ্রমবাজার নেতিবাচক নীতিগত সমস্যার মুখোমুখিও হয়েছে।

সংশ্লিষ্ট কারণে মালয়েশিয়ায় পামতেল উৎপাদন ও বিপণন এ বছরের শুরুতেই ৩০ ভাগ কমে গেছে, কারণ ৮০ ভাগ বিদেশি কর্মীদের উপর নির্ভর করে এই পামতেল শিল্প। যত দ্রুত সম্ভব প্রতিকুল শ্রমনীতি সংশোধন করে শ্রমিক নিয়োগ দিয়ে সমস্যা সমাধানের আহবান জানান তিনি।

গত বছরের জুলাইয়ে মালয়েশিয়ার পাম অয়েল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী মোহামাদ নাগিব ওহাব বলেছিলেন যে, বিদেশি কর্মীর অভাবে শিল্পটি তার সম্ভাব্য পাম তেলের ফলনের ২৫ ভাগ উৎপাদন ও বিপণন কমে গেছে।

মালয়েশিয়ার পাম অয়েল বোর্ডের (এমপিওবি) মহাপরিচালক আহমেদ পারভেজ গোলাম কাদি বলেছেন সংশ্লিষ্ট পুত্রজায়া কর্ততৃপক্ষ আরও বেশি বিদেশি শ্রমিককে স্বল্পমেয়াদি পদে নিয়োগের অনুমতি দেওয়া উচিত, তিনি আরও যোগ করেন যে মালিকগন তাদের শ্রমিকদের কোভিড -১৯ এর পরীক্ষা ও চিকিৎসার ব্যয়ভার বহন করতে হবে।

উল্লেখ্য যে, দক্ষিণ এশিয়ার অন্যতম পাম তেল উৎপাদনকারী দেশ মালয়েশিয়া। দেশটির ইউরোপ, আমেরিকা সহ দক্ষিণ এশিয়ায় এই ভোজ্য তেল রপ্তানি করে থাকে। এই পাম তেল উৎপাদন ও বিপণন শিল্পে বাংলাদেশের লক্ষ লক্ষ প্রবাসী কর্মী কাজ করেন। এ খাতে কর্মরত কর্মীদের কঠোর পরিশ্রম করতে হয় তাছাড়া রয়েছে ডেঙ্গুর প্রকোপ সহ বাসস্থান, ওয়ার্ক পারমিট ও স্বল্প বেতন সমস্যা। তাই দ্রুত উক্ত সমস্যা সমাধানে সংশ্লিষ্টরা আহবান জানিয়েছেন।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array