Tepantor

ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়ের উদ্যোগ

29 January, 2021 : 8:02 pm

তেপান্তর রিপোর্ট: জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার ১০৮তম বার্ষিক মাহফিল উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়ের উদ্যোগে গ্রহণ করেছে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর নামের একটি সামাজিক ও মানবিক সংগঠন।

শুক্রবার (২৯ জানুয়ারি) বাদ জুম্মা জেলা ঈদগাহ ময়দানে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রমে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রধান উপদেষ্টা ও জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার মুহাদ্দিস হাফজ মাওলানা মুফতী নোমান হাবিবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ।

আমন্ত্রিত অতিথিদের কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আজহার উদ্দিন।

ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর এর উপদেষ্টা সাংবাদিক হাবিবুর রহমান পারভেজ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সাবেক সহ-সভাপতি আল-আমিন শাহীন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম, একুশে টেলিশনের জেলা প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. মাসুম বিল্লাহ ও প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহদাৎ হোসেন।

বক্তারা বলেন, রক্ত দান করা একটি মহৎ উদ্যোগ। আপনারা যারা এই রক্ত নিয়ে কাজ করে যাচ্ছেন তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। কারণ একটি অপারেশন বা বিভিন্ন কারণে রক্তের প্রয়োজন হলে আপনাদের মাধ্যমে খুব সহজেই রক্ত পেয়ে থাকি। আপনাদের এই কার্যক্রম অব্যাহত রাখার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব।

 এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউজবাংলা২৪.কম এর জেলা প্রতিনিধি মাজহারুল করিম অভি, আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি আবুল হাসনাত রাফি, দৈনিক আমার সময়ের জেলা প্রতিনিধি মো: মামুন, নোমান স্মৃতি পরিষদ-শান্তিবাগের সাধারণ সম্পাদক মেখ আশিকুর রহমান পিয়াস, বাতিঘর এর এডমিন রাকিবুল হাসান ও আব্দুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন জামিয়া ইসলামি ইউনুছিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুফতি মারুফ কাসেমী, সিনিয়র শিক্ষক মুফতি রাকিবুল হাসান ও ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের উপদেষ্টা মো. মনিরুল ইসলাম।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array