তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন। রোববার (১০ নভেম্বর) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সজিব মিয়া(২২)। তিনি মাছিহাতা ইউনিয়নের কাছাইট গ্রামের মুর্তুজা আলীর ছেলে। সজিব পেশায় একজন অটোরিক্সা চালক ছিলেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আমির উদ্দিন তেপান্তরকে জানান, সকালে ওই মহাসড়ক দিয়ে অটোরিকশা চালিয়ে জেলা শহরের দিকে আসছিল সজিব। এসময় অজ্ঞাত একটি গাড়ি তার অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক সজিব নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics