Tepantor

ফখরুল আলম আশেক ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের নতুন তত্ত্বাবধায়ক

1 June, 2021 : 11:37 pm

শেখ রাজেন: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) নিযুক্ত হয়েছেন ডা. ফখরুল আলম আশেক। গত সোমবার (৩১ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (১ জুন) সকালে ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক পদে নতুন দায়িত্ব শুরু করেন ডা. ফখরুল আলম আশেক।

তিনি ১৯৯৮ সালের ২৪ জুন মেডিক্যাল অফিসার হিসেবে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিযুক্ত হন। এর আগে ২০১৩ সালে তিনি মেডিকেল অফিসার থেকে পদোন্নতি পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অর্থোপেডিক্স বিভাগে জুনিয়র কনসালটেন্ট পদে যোগদান করেন।

পরে ২০১৯ সালে একই কর্মস্থলে একই বিভাগে সিনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি হন। তবে সোমবার বর্তমান তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন অবসরের কারনে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক হিসেবে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

উল্লেখ্য, ডা. ফখরুল আলম আশেক ১৯৬৮ সালে ১ জানুয়ারি জেলা শহরের পশ্চিম পাইকপাড়ায় জন্ম গ্রহন করেন৷ বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া বিএমএ’র যুগ্ন-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array