শেখ রাজেন: হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মাওলানা সাজিদুর রহমান ও সাধারন সম্পাদক মুফতি মোবারক উল্লাহকে গ্রেপ্তারের দাবিতে গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে। শুক্রবার (০৪ জুন) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকান বঙ্গবন্ধু স্কয়ারে বিক্ষুব্ধ ব্রাহ্মণবাড়িয়াবাসীর ব্যনারে গণস্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন হয়।
ব্রাহ্মণবাড়িয়ার সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন এর সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবি সমিতির সভপতি এডভোকেট শফিউল আলম লিটন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, নাট্যব্যক্তিত্ব মঞ্জুরুল আলম, জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্য্য, নারীনেত্রী নন্দিতা গুহ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. লোকমান হোসেন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক প্রভাষক মনির হোসেন ।
এ সময় অবিলম্বে ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডবের নেপথ্যের নায়ক হেফাজতে ইসলামের জেলা শাখার সভাপতি মাওলানা সাজিদুর রহমান ও সাধারন সম্পাদক মাওলানা মোবারক উল্লাহকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হবে বলে ঘোষণা দেয়া হয়।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics