আখাউড়ায় নিত্য পন্যের বাজারে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা
24 March, 2023 : 3:34 pm
আশরাফুল মামুন;ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়ায় মাহে রমজানের প্রথম দিনে নিত্যপন্যের বাজারে বিভিন্ন অনিয়ম অসংগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। শুক্রবার ( ২৪ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশায়ন এ অভিযান পরিচালনা করেন।
এসময়, দোকানে পন্যের মূল্য তালিকা না থাকা সহ বিভিন্ন অনিয়মের কারণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীনে মোট ৯ টি কাঁচামাল ও মুদির দোকানী কে ১৩ হাজার ৫ শত টাকা পৃথক পৃথক ভাবে জরিমানা করে তা নগদ আদায় করা হয়েছে।
এ মোবাইল কোর্ট অভিযানের নেতৃত্ব দেন আখাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) অংগ্যজাই মারমা। সাথে ছিলেন, অত্র থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুল ইসলাম ও তার দল।
এবিষয়ে আখাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমা বলেন, রমজান মাস কে কেন্দ্র করে যেন কোন অসাধু চক্র যাতে দাম বাড়াতে না পারে , মেয়াদ উত্তীর্ণ পচাঁ খাবার বিক্রি , দোকানে পন্যের মূল্য তালিকা না থাকা, আবার তালিকার বাহিরে অতিরিক্ত দাম রাখা সহ কেউ যাতে অনিয়ম করতে না পারে এজন্য মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরো বলেন, পুরো রমজান জুড়ে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।