তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আলমগীর হোসেন (৪৭) নামে এক রাজমিস্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে কসবা থানা পুলিশ। গত রাত ১টার দিকে উপজেলার গৌপিনাথপুরে এই ঘটনা ঘটে।
আলমগীর হোসেন উপজেলার গৌপিনাথপুর ইউনিয়নের গৌপিনাথপুর গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আলমগীর হোসেন স্ত্রী সন্তান নিয়ে কুমিল্লায় থাকেন। সেখানেই রাজমিস্ত্রীর কাজ করে। গত শুক্রবার একটি কুলখানি অনুষ্ঠানে কসবায় গ্রামের বাড়িতে আসে। পরে আজকে রাত ১টার দিকে আলমগীর শোবার ঘরের সিলিংয়ের সাথে রশি পেছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশকে খবর দিলে তারা দরজা ভেঙ্গে নিহতের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গলায় ফাঁস এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কি কারনে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। নিহতের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics