তেপান্তর রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রাতে হঠাৎ বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ফার্মেসি, ইলেকট্রনিক্স, কনফেকশনারিসহ বিভিন্ন ধরনের দোকান ভস্মীভূত হয়।
খবর পেয়ে কসবা ও আখাউড়া ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কসবা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার নাজমুল হুদা বলেন,
“স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।”
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা প্রশাসনের সহায়তা কামনা করেছেন।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics