তেপান্তর আন্তর্জাতিক ডেস্ক:
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে মার্কিন বাহিনীর হাতে আটকের ঘটনাকে একটি ‘নিকৃষ্ট যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছেন নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। স্থানীয় সময় শনিবার (৩ জানুয়ারি) মধ্যরাতে পরিচালিত এই সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে তিনি একে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে দাবি করেন।
মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম সপ্তাহেই মার্কিন পররাষ্ট্রনীতি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন জোহরান। সিএনএন নিউজের প্রতিবেদন অনুযায়ী, মামদানি মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে আটকের এই প্রক্রিয়াকে যুদ্ধের সমতুল্য বলে বর্ণনা করেছেন।
উল্লেখ্য, নতুন বছরের শুরুতে নিউইয়র্কের মেয়রের দায়িত্ব গ্রহণ করা এই রাজনীতিক শুরু থেকেই ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপের বিরোধী। প্রেসিডেন্ট মাদুরোকে আটকের ঘটনায় বিশ্ব রাজনীতিতে যখন তোলপাড় চলছে, তখন খোদ যুক্তরাষ্ট্রের অভ্যন্তর থেকেই এমন নিন্দা প্রস্তাব এলো। এই অভিযানকে আইনগতভাবে ভিত্তিহীন বলে মনে করছেন মামদানি।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics