তেপান্তর রিপোর্ট:
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, মাদক কারবার ও ছিনতাইয়ের চেষ্টার বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম। সোমবার (২৬ জানুয়ারি) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে তিনি এই ডাক দেন।
আবু সাদিক কায়েম বলেন, সম্প্রতি ক্যাম্পাসে চাঁদাবাজি ও মাদক কারবারের পুরোনো সংস্কৃতি ফিরিয়ে আনার তৎপরতা লক্ষ করা যাচ্ছে। যারা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার পরিপন্থী এসব বেআইনি কাজে লিপ্ত হচ্ছে, তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে। তিনি আরও জানান, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ডাকসু সব ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার রয়েছে।
বিবৃতিতে ভিপি কায়েম আরও উল্লেখ করেন, ডাকসু জবাবদিহিতার সংস্কৃতিতে বিশ্বাসী। এরই অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য ডাকসুর যাবতীয় কর্মকাণ্ডের বিবরণ সংবলিত একটি পুস্তিকা প্রকাশ করা হয়েছে। বাজেট সীমাবদ্ধতা ও অসহযোগিতা সত্ত্বেও শিক্ষার্থীদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় ডাকসু কাজ করে যাচ্ছে বলে তিনি দাবি করেন।
শিক্ষার্থীদের সাথে নিয়ে সব ধরনের সিন্ডিকেট, নিপীড়ক ও মাদককারবারীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ডাকসু ভিপি।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics